সবার আমি ছাত্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির নেতাদের অনেকের বয়স ৪০-এর ওপরে, অনেকে বিবাহিত, অনেকে আবার কয়েক বাচ্চার জনক। অথচ তাঁরা নাকি এখনো বিশ্ববিদ্যালয়ের ছাত্র! (সূত্র: প্রথম আলো, ২৬ ফেব্রুয়ারি ২০১৪)

আপনি ছাত্র হন ক্যামনে? চেহারা দেখে তো মনে হয় না আপনি যুবক!
ভাই, অনেক পড়াশোনা করতে করতে চেহারায় বয়সের ছাপ পইড়া গেছে! আমার আসল বয়স খুব বেশি না!
বউ, বউ, আমি পরীক্ষায় ফার্স্ট হয়েছি! পুরা ক্রেডিট তোমার। তুমি এত ভালো নোট করে দিয়েছ বলেই আজ এ রেজাল্ট!
আম্মু, তুমি কি চাও না আমিও স্কুলে ফার্স্ট হই?
না বাবা, তোর এখনো ফার্স্ট হওয়ার বয়স হয়নি। পড়ালেখা শেষ করে, একটা চাকরি পেলে তারপর ফার্স্ট হইছ।
আপনার বয়স চল্লিশের ওপর, বিবাহিত। এখনো নিজেকে ছাত্র দাবি করেন?
প্রিন্স চার্লসকে দেখেন। দুই ছেলে, এক নাতি নিয়ে এই ৬৪ বছর বয়সেও তিনি ‘যুবরাজ’। আমি ছাত্র হলে সমস্যা কী!