সবার একই পছন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল রোববার। ওই দিন ভাইস চেয়ারম্যান পদে ছয়জন মনোনয়নপত্র জমা দেন। তাঁরা হলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোশারেফ হোসেন খান, প্রচার সম্পাদক মো. রেজাউল কামাল, বাউফল পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, পৌরসভা জামায়াতের আমির মো. আবদুর রশিদ, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক বশির উদ্দিন পঞ্চায়েত ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য কামাল হোসেন। তাঁরা সবাই তালা প্রতীক চেয়েছেন।
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি