সবার জন্মদিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের কখনো জন্মদিন উদ্যাপন হয় না। তাদের জন্মদিনের আনন্দ দিতে এগিয়ে এসেছে তরুণ স্বেচ্ছাসেবীদের সংগঠন ‘মাস্তুল ফাউন্ডেশন’। গতকাল শনিবার বিকেলে রাজধানীর রবীন্দ্রসরোবরে সুবিধাবঞ্চিত শতাধিক শিশুকে নিয়ে জন্মদিন উৎসব করে। উৎসবের নাম ‘ফুচকা বিলাস-২০১৬’। সবাইকে নিয়ে নভেম্বর বা ডিসেম্বরের একটি সুবিধামতো দিনে জন্মদিনের উৎসব করে থাকে সংগঠনটি। শিশুদের জন্মদিন উৎসবের ছবিগুলো তুলেছেন আশরাফুল আলম।

সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কেট কাটছে আয়োজক ও অতিথিরা।

কার টুপি সুন্দর?

বেলুন হাতে শিশুর আনন্দ।

শিশুদের আনন্দ দিতে এসেছিল কার্টুন চরিত্র ডোরেমন, মিকিসহ অনেকে।

আনন্দে মুখর শিশুরা।

দুষ্টুমিতে আমিই আগে...।

মাস্তুল ফাউন্ডেশনের এক সদস্যকে পেয়ে আনন্দিত শিশুরা।