সবার জন্য ওষুধ নিশ্চিত করা রাজনৈতিক সদিচ্ছার বিষয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব মানুষের জন্য ওষুধ নিশ্চিত করা রাজনৈতিক সদিচ্ছার বিষয়। রোগ নিরাময়ের জন্য ওষুধ প্রয়োজন, আবার ওষুধ বিক্রি করে কিছু মানুষ মুনাফাও করে। আপাতদৃষ্টিতে স্ববিরোধী মনে হলেও বিষয়টি সত্যবিবর্জিত নয়। ওষুধ প্রস্তুতকারী বহুজাতিক প্রতিষ্ঠান সানোফির ওষুধের সুযোগ (এ্যাক্সেস টু মেডিসিন) কর্মসূচির সফররত ভাইস প্রেসিডেন্ট রবার্ট সেবাগ গত বৃহস্পতিবার সন্ধ্যায় এক অনুষ্ঠানে এ কথা বলেন। রাজধানীর একটি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবার্ট সেবাগ বলেন, সানোফি একই ওষুধের দুই ধরনের দাম রাখছে। সরকারি কর্মসূচিতে দরিদ্র মানুষের জন্য প্রয়োজনীয় বিপুল পরিমাণ ওষুধ তারা কম মূল্যে সরবরাহ করে। একই ওষুধ বাজারে বিক্রির জন্য বেশি দামে ছাড়ে। কিন্তু ওষুধের মানের কোনো তারতম্য করে না। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে তারা কম দামে দরিদ্র মানুষের জন্য ওষুধ দেয় বলে জানান তিনি। এ্যাক্সেস টু মেডিসিন কর্মসূচির আওতায় সানোফি পৃথিবীর বেশ কয়েকটি দেশে অংশীদারের ভিত্তিতে কাজ করছে। এতে তারা মুনাফাও করছে না, লোকসানও দিচ্ছে না। তাদের উদ্দেশ্যও তাই। বাংলাদেশে সানোফি একই ধরনের কাজ করতে চায়। এ জন্য তারা এনজিও বা বেসরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে প্রস্তাবনা চায়। বৃহস্পতিবারের অনুষ্ঠানটি ছিল মূলত সেই উদ্দেশে করা।