সবার জন্য শিক্ষা নিশ্চিতে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার কারওয়ানবাজারে সিএ ভবনের মিলনায়তনে ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে অদম্য মেধাবী এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা শেষে অভ্যাগতদের সঙ্গে অদম্য মেধাবীরা। ছবি: জাহিদুল করিম

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, দেশের সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। আজ বৃহস্পতিবার ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে অদম্য মেধাবী শিক্ষার্থীদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

ঢাকার কারওয়ানবাজারে সিএ ভবনের মিলনায়তনে ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে অদম্য মেধাবী এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা শেষে অভ্যাগতদের সঙ্গে অদম্য মেধাবীরা। ছবি: জাহিদুল করিম

৮৫ জন অদম্য মেধাবী শিক্ষার্থীকে এই সংবর্ধনা দেওয়া হচ্ছে। এর মধ্যে চলতি বছর এসএসসিতে জিপিএ-৫ পাওয়া ৫৫ জন ও এইচএসসিতে জিপিএ-৫ পাওয়া ৩০ জন রয়েছে।

৮৫ জন অদম্য মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠান শুরুর আগে তাঁদের একজনের সঙ্গে কথা বলছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। পাশে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের অবৈতনিক উপদেষ্টা সামন্ত লাল সেন। ছবি: জাহিদুল করিম

রাজধানীর কারওয়ান বাজারের সিএ ভবনের দশম তলায় (১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ) এই সংবর্ধনা অনুষ্ঠান হচ্ছে।

অনুষ্ঠানের শুরুতে প্রথম আলো ট্রাস্টের কার্যপরিধি ও অদম্য মেধাবী কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম।

অনুষ্ঠানে আগত এক অদম্য মেধাবী অনুষ্ঠানের অংশ ধারণ করছেন তাঁর মুঠোফোনের ক্যামেরায়। ছবি: জাহিদুল করিম

আরও পড়ুন: