সবার জন্য শুভেচ্ছা
প্রতিবছরই গণিত অলিম্পিয়াডের একাধিক আঞ্চলিক উৎসবে যোগ দিই। এবারের চট্টগ্রাম আর ঢাকার উৎসবে যোগ দিয়েছিলাম। গণিত উৎসবের অনুষ্ঠানমালা আমাকে গভীরভাবে আকর্ষণ করে। আমি ফিরে যাই সেই ফেলে আসা শৈশব আর কৈশোরের দিনগুলোয়। তখন অবশ্য গণিত উৎসব ছিল না।
গণিত উৎসবে প্রতিযোগিতা ছাড়াও গণিতের গান, গণিত ও বিজ্ঞানবিষয়ক প্রশ্নোত্তর পর্ব ইত্যাকার নানান অনুষ্ঠানে মুখরিত থাকে উৎসব প্রাঙ্গণ। বিভিন্ন বয়সের ছেলেমেয়ের গণিত ও বিজ্ঞানবিষয়ক নানাবিধ কৌতূহলোদ্দীপক জিজ্ঞাসা সবাইকে অবাক করে দেয়।
সব প্রশ্নোত্তর পর্বে 0 (শূন্য) নিয়ে শিক্ষার্থীদের নানান ভাবনা উঠে আসে। 0 ধনাত্মক না ঋণাত্মক? 0 কি জোড় না বিজোড়? 1/0 কত? 0/0 কি 1? 0° কি 1 না 0? এ রকম অনেক প্রশ্ন। 0 ধনাত্মকও নয় ঋণাত্মকও নয়, 0-এর শ্রেণী ভিন্ন। 0 জোড়, কেননা 0, 2 দিয়ে বিভাজ্য।...
0 কোনোটিই সংজ্ঞায়িত নয়।
আঞ্চলিক উৎসবগুলো শেষ হয়েছে। এবার বিজয়ীদের নিয়ে জাতীয় উৎসবের জন্য অপেক্ষা। তাদের জন্য আমার অশেষ শুভেচ্ছা। আর যারা জাতীর উৎসবে আসতে পারছে না তাদেরও নিরাশ হওয়ার কিছু নেই। তাদের মধ্যে যে উৎসাহ আর অনুসন্ধিৎসা দেখেছি, তা তাদের ভবিষ্যৎ জীবনকে সুন্দর করতে সহায়ক হবে তা নিশ্চিত। তাদের জন্যও আমার আন্তরিক শুভেচ্ছা।