সবার প্রচেষ্টায় সুস্থ হয়ে উঠতে পারেন চিকিৎসক বাপী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর বাঘেরপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. জেম্স্ ক্লেমেন্থ হালসানা (বাপী) ফুসফুসের ক্যা-নসারজনিত রোগে আক্রান্ত। তিনি ক্যানসার বিশেষজ্ঞ অধ্যাপক পারভীন শাহিদা আক্তারের অধীনে চিকিৎসাধীন। ৩৫ বছর বয়সী বাপীকে এখন কেমোথেরাপি দেওয়া হচ্ছে, যা প্রতি ২০ দিন পর পর দেওয়ার নিয়ম। কোর্সপ্রতি যার খরচ প্রায় ৪০ হাজার টাকা। চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে নিয়ে যেতে বলেছেন। পরামর্শ অনুযায়ী ভারতের মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা বলেছেন, ডা. বাপীকে রেডিওথেরাপির মাধ্যমে চিকিৎসা দেওয়া হলে তিনি হয়তো আবারও নতুন জীবন ফিরে পেতে পারেন। এই চিকিৎসার আনুমানিক খরচ হবে প্রায় ২০ লাখ টাকা। কিন্তু বাপীর মধ্যবিত্ত পরিবারের সামর্থ্য খুবই সীমিত। তাঁর চিকিৎসায় ইতিমধ্যেই পরিবারের সাধ্যের অনেকাংশই খরচ হয়ে গেছে। এই পরিস্থিতিতে সবার সহযোগিতার হাত প্রসারিত হলে বাপীর সুচিকিৎসা সম্ভব। সহায়তা পাঠানোর ঠিকানা: জেম্স্ ক্লেমেন্থ হালসানা, সঞ্চয়ী হিসাব নম্বর: ০০২০৮০৭৯৭, সোনালী ব্যাংক লি. কৃষি মার্কেট শাখা, মোহাম্মদপুর, ঢাকা। যোগাযোগ: ০১৭১৭৫১০৩৬৯। বিজ্ঞপ্তি।