প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদ বলেছেন, ‘পত্রিকা পড়ে জেনেছি, গত চার মাসে ৫৩ জন গুম হয়েছে। কাল সাতটি লাশ উদ্ধার হয়েছে। সবার মনে আশঙ্কা, ভয়। কারও মনে শান্তি নেই। জানি না এরপর কে গুম হবে। কার লাশ পাওয়া যাবে, কারটা পাওয়া যাবে না।’
গত বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলে জাতীয় শ্রমিক পার্টি আয়োজিত শ্রমিক সমাবেশে এরশাদ এসব কথা বলেন। তিনি বলেন, ‘সরকারের এক মন্ত্রী বলেছেন, গুম-খুনের সীমা ছাড়িয়ে যাচ্ছে। আমি তাঁকে প্রশ্ন করতে চাই, আপনাদের সীমা কোথায়, সীমাহীন?’
জাতীয় শ্রমিক পার্টির সভাপতি শাহ আলম তালুকদারের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সভাপতিমণ্ডলীর সদস্য ও পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, জি এম কাদের, শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু প্রমুখ।