সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে দাখিল করা পাঁচ প্রার্থীরই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল সোমবার দুপুরে বাছাই শেষে তাঁদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. তারিফুজ্জামান। নারায়ণগঞ্জের সাত খুনের মামলার প্রধান আসামি ভারতের কারাগারে আটক নূর হোসেনকে এই ওয়ার্ডের কাউন্সিলর পদ থেকে বরখাস্ত করায় পদটি শূন্য হয়। মনোনয়নপত্র বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন নূর হোসেনের সহযোগী আরিফুল হক হাসান, সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি নজরুল ইসলাম, ওলামা লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আমির হোসেন ভান্ডারী, আওয়ামী লীগ-সমর্থক আবদুল আজিজ এবং এ আর রাসেল। রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. তারিফুজ্জামান জানান, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৩ জুলাই। প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৪ জুলাই। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২ আগস্ট। নারায়ণগঞ্জ প্রতিনিধি