সবার মুখে তারেক-বন্দনা নেই কোনো দিকনির্দেশনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় বিএনপির রাজশাহী বিভাগীয় তৃণমূল প্রতিনিধি সভার ভূমিকা শীর্ষক আলোচনা সভায় বক্তারা দলের জ্যেষ্ঠ সহসভাপতি তারেক রহমানের বন্দনা নিয়েই বেশি ব্যস্ত ছিলেন। প্রতিনিধি সভায় নেতা-কর্মীদের জন্য দিকনির্দেশনামূলক কোনো বক্তব্যই ছিল না। তৃণমূল প্রতিনিধি সভা নিয়ে তারেক রহমানের চিন্তাও প্রকাশ পায়নি।গতকাল শনিবার সকালে শহরের শহীদ টিটু মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দলের স্থানীয় কমিটির সাংসদ জমিরউদ্দিন সরকার। প্রধান অতিথি ছিলেন স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। আলোচক ছিলেন কবি এরশাদ মজুমদার, কবি আবদুল হাই শিকদার, রেজোয়ান সিদ্দিকী, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ, মইনুল হাসান, মুহিত প্রমুখ। উদ্বোধনী বক্তব্য দেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক আবদুল মোমিন তালুকদার, জেলা বিএনপির আহ্বায়ক ও পৌর মেয়র মাহবুবুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম প্রমুখ। উপস্থিত ছিলেন বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন, মোয়াজ্জেম হোসেন, মিজানুর রহমান, ইকবাল হাসান মাহমুদ, রুহুল কুদ্দুস তালুকদার। সভায় বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ ও গাইবান্ধা জেলার ৮৭০ জন প্রতিনিধি অংশ নেন।প্রধান অতিথির বক্তব্যে মওদুদ আহমদ তারেক রহমানের গুণকীর্তন করে বলেন, ‘জেলখানায় তারেক রহমানসহ আমরা একসঙ্গে ছিলাম। জেলখানায় তারেক রহমানকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল। ৫০০ বছর আগে ইতালিতে রাজনৈতিক পক্ষকে যেমন নির্যাতন করা হয়েছিল, এখানেও তেমনই নির্যাতন করা হয়েছিল। তখনকার অসাংবিধানিক বেআইনি সরকার যেমন নির্যাতন করেছিল, বর্তমান সরকারও তেমনি নির্যাতন করছে।’শওকত মাহমুদ বলেন, তারেক রহমানকে শেষ করে দেওয়ার জন্যই তিনতলা থেকে ফেলে দিয়ে তাঁর হাত ভেঙে দেওয়া হয়েছে। জিয়া পরিবারের রাজনীতি বন্ধ করে দেওয়ার জন্য হুমকি দেওয়া হয়েছে। তারেক রহমান তাঁর মায়ের পাশে বসে অবৈধ সুবিধা নেওয়ার রাজনীতি করেননি। তিনি আমেরিকায় নয় বাংলাদেশে থেকে রাজনীতি করেছেন। রেজোয়ান সিদ্দিকী বলেন, ‘মহাজোট ক্ষমতায় আসার পর সরকারি দলের লোকেরা সারা দেশে টেন্ডারবাজি, চাঁদাবাজি, ছিনতাই, নারী ধর্ষণ এমনকি নারী দেহের ব্যবসা করছে। মাত্রা হারিয়ে গেলে কী হয় শেখ মুজিবের করুণ পরিণতি থেকে সরকারকে শিক্ষা নেওয়া উচিত।’