ব্রাহ্মণবাড়িয়ার গভ. মডেল গার্লস হাইস্কুলের নবম শ্রেণীর বিজ্ঞান শাখার ছাত্রী আতিকা আয়েশা মহুয়া। প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত সে প্রথম হয়েছে। পঞ্চম ও অষ্টম শ্রেণীতে পেয়েছে বৃত্তি। কিন্তু আজ সে দুরারোগ্য ব্লাড ক্যানসারে আক্রান্ত। সে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন। এর আগে ছিল ঢাকার আনোয়ার খান মডার্ন ডায়াগনস্টিক হাসপাতালে। সেখানে তার চিকিৎসা করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রিউমেটালজির সহযোগী অধ্যাপক নজরুল ইসলাম। চিকিৎসকেরা এখন উন্নত চিকিৎসার জন্য মহুয়াকে ভারতের টাটা মেমোরিয়াল হাসপাতালে পাঠানোর পরামর্শ দিয়েছেন। কিন্তু এ জন্য যে বিপুল অঙ্কের টাকার প্রয়োজন, তা মহুয়ার পরিবারের পক্ষে বহন করা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় মেধাবী মহুয়ার জীবন বাঁচানোর জন্য তার পরিবার সমাজের হূদয়বান ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. সোলায়মান, চলতি হিসাব নম্বর-১৫৬৯, উত্তরা ব্যাংক লিমিটেড, ব্রাহ্মণবাড়িয়া শাখা, ব্রাহ্মণবাড়িয়া।