আরমানুল হক চৌধুরী। বয়স আড়াই বছর। যে বয়সে তার বাড়ি মাতিয়ে রাখার কথা সেই বয়সে সে হাসপাতালে শয্যা-শায়ী। দেড় বছর বয়স থেকে ব্লাড ক্যানসারে আক্রান্ত সে। ২০০৮ সালের নভেম্বরে ব্যাংককে নিয়ে টানা ছয় মাস চিকিৎসায় সে সুস্থ হয়ে উঠেছিল। কিন্তু সম্প্রতি সে আবার অসুস্থ হয়ে পড়েছে এবং চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসক বদরুল আলমের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, আরমানকে বাঁচাতে ‘বোন ম্যারো ট্রান্সপ্লানটেশন’ করাতে হবে। ব্যয়বহুল এ চিকিৎসার জন্য কমপক্ষে ৮০ লাখ টাকা প্রয়োজন। চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকার বাসিন্দা প্রকৌশলী চৌধুরী আনিসুল হক ইতিমধ্যে সন্তান আরমানকে সুস্থ করতে প্রচুর টাকা খরচ করে এখন নিঃস্ব প্রায়। এ অবস্থায় একমাত্র ছেলেকে বাঁচাতে তিনি সমাজের বিত্তবান ও হূদয়বান মানুষের আর্থিক সহযোগিতা চেয়েছেন। পরিবারের আশা, সবার সহযোগিতা পেলে আরমান হয়তো আবার সুস্থ হয়ে উঠবে। সাহায্য পাঠানোর ঠিকানা: তানজিলা হক চৌধুরী, হিসাব নম্বর ১৩৩.১০.১৯৩১৪২, ডাচ্-বাংলা ব্যাংক, মুরাদপুর, চট্টগ্রাম। বিজ্ঞপ্তি।