সবার সহায়তা পেলে মায়ের বুকে ফেরার আশা ফয়সালের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসক হয়ে মানুষের সেবা করার স্বপ্ন ছিল তায়রুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজের এমবিবিএসের প্রথম বর্ষের শিক্ষার্থী মো. ফয়সাল আজম আল মেহদীর। কিন্তু তিনি নিজেই ফুসফুস, হৃৎপিণ্ড, যকৃৎ আর কিডনি রোগে আক্রান্ত। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ফয়সাল আজমকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তাঁর চিকিৎসা বাবদ এ পর্যন্ত ১০ লাখ টাকা বিল এসেছে। সুস্থ হয়ে ওঠার জন্য আরও ৩০ থেকে ৩৫ লাখ টাকা প্রয়োজন। কিন্তু বাবাহারা এ তরুণের পরিবারের পক্ষে এত টাকার ব্যবস্থা করা অসম্ভব। সন্তানকে সুস্থ করতে মা ফেরদৌসি বেগম সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তি ও প্রতিষ্ঠানের সাহায্য চেয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: ফেরদৌসি বেগম, সঞ্চয়ী হিসাব নম্বর ১১৪.১৫১.৬১৩৫০, ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড, মহাখালী শাখা, ঢাকা। বিকাশ: ০১৭৮৯-৪৮৮৭১০। বিজ্ঞপ্তি