প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের পরিবেশ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও সৃজনশীল মেধা বিকাশের লক্ষ্যে নানা আয়োজনের মধ্য দিয়ে সবুজ উপকূল কর্মসূচি পালিত হয়েছে। গতকাল শনিবার কে এম লতীফ ইনস্টিটিউশন প্রাঙ্গণে চারটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরিবেশ ও উপকূল সুরক্ষা বিষয়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়। উপকূল বাংলাদেশের আয়োজনে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এ কর্মসূচির পৃষ্ঠপোষকতা করছে। কে এম লতীফ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মোস্তফা জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আজিজুল হক মাতুব্বর।