সবুজ উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সপ্তাহব্যাপী সবুজ উৎসব গতকাল রোববার থেকে শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রকৃতি ও পরিবেশবিষয়ক সংগঠন গ্রিন এক্সপ্লোর সোসাইটি এ উৎসবের আয়োজন করেছে। সংগঠন সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে অর্জুনতলায় ‘গ্রিন ফেস্টিভ্যাল’ শীর্ষক সবুজ উৎসবের উদ্বোধন করেন উপাচার্য মো. আমিনুল হক ভূইয়া। এ সময় সংগঠনটির সদস্যরা উপস্থিত ছিলেন। ৯ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত উৎসব চলবে। এতে থাকছে হাওরের পাখির ছবি, রিসাইকেল্ড কাগজ দিয়ে বানানো পণ্যের প্রদর্শনী, গাছের চারার মেলা ও পরিবেশ বিষয়ে তথ্যচিত্র নির্মাণ কর্মশালা। শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি|