প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীতে প্রথম আলো ডিএসএ ক্রিকেট লিগের গতকাল বুধবারের খেলায় সবুজ ক্রীড়া ক্রিকেট ক্লাব নীলফামারী দক্ষিণা ক্রীড়া চক্র ক্রিকেট ক্লাব নীলফামারীকে ৬ উইকেটে হারিয়েছে। জেলা স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করে দক্ষিণা ক্রীড়া চক্র ৩১.৪ ওভারে সব কটি উইকেট হারিয়ে ১২১ রান সংগ্রহ করে। জবাবে সবুজ ক্রীড়া ক্রিকেট ক্লাব ২৩.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২৪ রান সংগ্রহ করে জয়ের লক্ষ্যে পৌঁছায়। আজ বৃহস্পতিবার লিটল স্টার ক্রিকেট ক্লাব সৈয়দপুরের সঙ্গে এসেক্স ক্রিকেট ক্লাব সৈয়দপুরের খেলা হবে।