সবুজ দল চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলার স্বল্পপেন্নাই গ্রামের উদ্যোগে গ্রামের মাঠে অনুষ্ঠিত স্বাধীনতা কাপ জুনিয়র ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় সরকারবাড়ি সবুজ দল ৪০ রানে ঢালীবাড়ি লাল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল শুক্রবার এই খেলা অনুষ্ঠিত হয়। এ সময় গৌরীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাজি আবুল হাসেম সরকার, দাউদকান্দি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক টাইগার খোরশেদ আলম, মো. মিঠু সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।