সবুজ পৃথিবী গড়ে তোলার বিকল্প নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে বৃক্ষমেলার উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের অন্যতম শিকার। এই অবস্থা থেকে বাঁচতে সবুজ পৃথিবী গড়ে তোলার বিকল্প নেই। এ জন্য বেশি করে গাছ লাগাতে হবে।
বক্তারা বলেন, বাড়ির আঙিনায় গাছ লাগালে তা জীবন বাঁচাতে সাহায্য করার পাশাপাশি দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতেও ভূমিকা রাখবে।
গতকাল শনিবার নগরের আউটার স্টেডিয়ামে পক্ষকালব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। আলোচনায় অংশ নেন চট্টগ্রাম বিভাগের বন সংরক্ষক আবদুল লতিফ মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবদুল জলিল ও চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. জগলুল হোসেন।
মেলায় ৫১টি স্টল রয়েছে। এসব স্টলে ফলদ, বনজ, ঔষধিসহ নানা জাতের গাছের চারা, বীজ, জৈব সার, টব বিক্রি হচ্ছে।