সবুজ শিশিরের চেহলাম অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জনকল্যাণমূলক সংগঠন ‘আমরা মানুষের জন্য’-এর প্রতিষ্ঠাতা প্রয়াত সবুজ শিশিরের (৪১) চেহলাম গতকাল শুক্রবার তাঁর গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নন্দলালপুর গ্রামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ শুক্কুর পাটোয়ারীসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সবুজ গত ২৯ এপ্রিল মস্তিষ্কে রক্তক্ষরণে মারা যান। তিনি নিবেদিতপ্রাণ মানবসেবী হিসেবে পরিচিত। সবুজের ভাই কামরুল ইসলাম জানান, সবুজ ও তাঁর সংগঠন গাইবান্ধা, সিরাজগঞ্জসহ বিভিন্ন জায়গায় প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত গরিব মানুষকে ত্রাণসহায়তা দিয়েছেন।