সবুজবাগে ছুরিকাঘাতে যুবককে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সবুজবাগ থানার নবীনবাগ মোড়ে গতকাল রোববার রাতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে অজ্ঞাত এক যুবক খুন হয়েছেন। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, গতকাল রাত সাড়ে আটটার দিকে নবীনবাগ এলাকায় তিন-চারজন সন্ত্রাসী ওই যুবকের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পথচারীরা রক্তাক্ত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।