সবুজবাগের মাদ্রাসা থেকে রাঙামাটির ১৬ শিশু উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সবুজবাগে আবুজর গিফারি মসজিদ কমপ্লেক্স মাদ্রাসা থেকে গতকাল বুধবার বিকেলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১৬ শিশুকে উদ্ধার করেছে পুলিশ। তাদের বয়স ৩ থেকে ১৪ বছর। তারা সবাই রাঙামাটির ত্রিপুরা জনগোষ্ঠীর।সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান বলেন, ১১ শিশুর বাবা থানায় এসে মুচলেকা দিয়ে তাঁদের সন্তানদের নিয়ে গেছেন। বাকি পাঁচ শিশুর বাবাদের না পাওয়ায় তাদের পুলিশের নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে। তবে এ ঘটনায় কোনো মামলা হয়নি।পুলিশ জানায়, আটকের পর ১৪ বছর বয়সী রবিন ত্রিপুরা পুলিশকে জানিয়েছে, দুই বছর আগে সে ইসলাম ধর্ম গ্রহণ করে ঢাকায় এসে মিরপুরের একটি মাদ্রাসায় পড়ালেখা করছিল।