সবুজের দাবিতে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে ‘চাই সবুজের সমারোহ’ দাবিতে শোভাযাত্রা করেছে উৎসর্গ নামে তরুণদের একটি সংগঠন। গতকাল বুধবার বেলা ১১টায় শহরের জনতা ব্যাংকের মোড় থেকে বের হওয়া শোভাযাত্রাটি মুজিব সড়ক দিয়ে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে প্রেসক্লাব চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। উৎসর্গের সভাপতি সৈয়দ আরাফাত সামিনের সভাপতিত্বে এতে বক্তব্য দেন সরকারি ইয়াছিন কলেজের অধ্যক্ষ গোবিন্দ চন্দ্র বিশ্বাস। সভায় বক্তারা নির্বিচারে গাছপালা কেটে ফেলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, একমাত্র বৃক্ষরোপণ আন্দোলন জোরদার করার মাধ্যমে পরিবেশের সমূহ বিপর্যয় থেকে রক্ষা পাওয়া যেতে পারে।