সবেধন নীলমণি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এবার এইচএসসি পরীক্ষায় সাতটি কলেজের প্রায় আড়াই হাজার শিক্ষার্থী অংশ নেন। তাঁদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন মাত্র একজন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ওই শিক্ষার্থীর নাম মো. ইসরাক এরফান। তিনি সুজাতপুর কলেজ থেকে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হিসেবে পরীক্ষায় অংশ নেন। তাঁর বাড়ি সুজাতপুর এলাকায়। কলেজটি থেকে বিজ্ঞান শাখায় ২৮ জন পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছেন। ইউএনও মোহাম্মদ মফিজুল ইসলাম বলেন, জিপিএ-৫ পাওয়া ওই শিক্ষার্থী উপজেলার মুখরক্ষা করেছেন।