সবেধন নীলমণি!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় জেএসসি পরীক্ষায় মাত্র একজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। তার নাম সীমা দেবনাথ। সে উপজেলা সদরের মক্তদীর বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রী।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জেএসসি পরীক্ষায় উপজেলার ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের এক হাজার ২৭১ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৯১৮ জন। পাসের হার ৭২ দশমিক ২ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে একমাত্র সীমা। তার বাড়ি উপজেলা সদরের কালীবাড়ি সড়ক এলাকায়। তার বাবা বলহরি দেবনাথ একজন ক্ষুদ্র ব্যবসায়ী। মক্তদীর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক আলী বলেন, ‘দীর্ঘ জলাবদ্ধতার কারণে বিদ্যালয়ে প্রায় দুই মাস পাঠদান সম্ভব হয়নি। তাঁর পরও প্রতিষ্ঠানের পাসের হার ৭৭ দশমিক শূন্য ২ শতাংশ। আর সীমার ফলাফলে আমরা খুবই খুশি।’