সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হোটেল শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবিতে মৌলভীবাজারে সভা করেছে হোটেল শ্রমিক ইউনিয়ন। শহরের চৌমোহনা এলাকার কার্যালয়ে গত মঙ্গলবার সন্ধ্যায় এ সভা হয়। এতে শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেতা ও জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মোস্তফা কামাল সভাপতিত্ব করেন। আরও উপস্থিত ছিলেন সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক মীর মো. জসিমউদ্দিন, সহসভাপতি আবদুল আজিজ প্রধান, সাংগঠনিক সম্পাদক ইন্তাজ আলী, প্রচার সম্পাদক তাজুল ইসলাম প্রমুখ।