প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুরা জেলা নদী রক্ষা কমিটির প্রথম সভা গতকাল বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কালাচাঁদ সিংহের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহা. মাহবুবর রহমান। সভায় মাগুরা জেলার ভেতর দিয়ে প্রবাহিত বিভিন্ন নদীর বর্তমান অবস্থা, নদী দখল ও দূষণমুক্ত করাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ ছাড়া জেলা নদী রক্ষা কমিটি পুনর্গঠনের ওপর একটি সুপারিশ তৈরি করা হয়।