সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবৈধভাবে বোমা মেশিনে পাথর উত্তোলন বন্ধ করতে মতবিনিময় সভা হয়েছে। পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া উচ্চবিদ্যালয় মাঠে গতকাল সোমবার বিকেলে এ সভা হয়। উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে। এতে পাথর ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও এলাকার সাধারণ মানুষ অংশ নেন। জনপ্রতিনিধিরা বলেন, তেঁতুলিয়া উপজেলার দেবনগর, ভজনপুর, বুড়াবুড়ি ও শালবাহান এলাকায় দীর্ঘদিন ধরে শতাধিক বোমা মেশিন দিয়ে পাথর তোলা হচ্ছে। জেলা ও উপজেলা প্রশাসন এসব বন্ধে অভিযান চালাচ্ছে। এরপরও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতে বোমা মেশিনে পাথর তোলা হচ্ছে। বক্তারা হুঁশিয়ার করে বলেন, পাথর তোলা বন্ধ না হলে ভবিষ্যতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন সভায় সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।