সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় কমিউনিটি পুলিশিং ও আইনশৃঙ্খলা-বিষয়ক মতবিনিময় সভা হয়েছে। গত শনিবার বিকেলে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে উপজেলার সাপলেজা মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার ওয়ালিদ হোসেন। মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান এতে সভাপতিত্ব করেন।