প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় আসন্ন ঈদুল আজহা নির্বিঘ্নে উদ্যাপন করতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন ইউএনও ইকবাল আখতার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম ও শিউলি ইয়াসমিন, সহকারী কমিশনার (ভূমি) রহিমা খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রবিউল করিম প্রমুখ। সভায় সড়কপথে যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করা, কোরবানির পশুর হাট ও জবাই করার স্থান নির্দিষ্টকরণসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত হয়।