প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের বড়গ্রাম সীমান্তে গতকাল বুধবার ‘চোরাচালান প্রতিরোধ, অবৈধভাবে সীমান্ত অতিক্রম বন্ধ এবং বিএসএফের গুলিতে নিরস্ত্র বাংলাদেশি নাগরিক হত্যা রোধ’ করার লক্ষ্যে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা তিনটায় সদর উপজেলার কমলপুর ইউনিয়নের বড়গ্রাম ক্যাম্প চত্বরে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিজিবি ২৯ ব্যাটালিয়নের
অধিনায়ক লে. কর্নেল মো. কোরবান আলী। উপ-অধিনায়ক এ কে এম হাসিবুল হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান মাজেদুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা
মামুন হাসান, ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সভাপতি আফজাল হোসেন প্রমুখ।