সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গিবাদ, মাদক, ইভ টিজিং ও ছিনতাই প্রতিরোধে গতকাল রোববার টাঙ্গাইলের সখীপুর আবাসিক মহিলা কলেজ মিলনায়তনে সভা হয়েছে। সখীপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জুলফিকার হায়দার কামালেরউদ্যোগে আয়োজিত সভায় বক্তব্য দেন সখীপুর পৌরসভার মেয়র আবু হানিফ আজাদ, সখীপুর আবাসিক মহিলা কলেজের অধ্যক্ষ রেনুবর রহমান, সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবদুল্লাহ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ওসমান গণি, স্থানীয় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক রফিকুল-ই-বাদল, গড়গোবিন্দপুর জামে মসজিদের ইমাম হাফেজ হাসিবুল্লাহ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর তালুকদার প্রমুখ।