সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমিকম্পে আতঙ্কের বদলে পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত প্রস্তুতি থাকা দরকার। আগে থেকে প্রস্তুতি থাকলে ভূমিকম্পে জানমালের ক্ষতি অনেকটা কম হবে বলে বগুড়ায় অনুষ্ঠিত এক সভায় বক্তারা মত প্রকাশ করেছেন। গতকাল বুধবার বগুড়ার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ ও পুনর্বাসন বিভাগের আয়োজনে ওই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আশরাফ উদ্দিন ভূমিকম্পের সময়ে শক্ত মনোবল নিয়ে পরিস্থিতি মোকাবিলায় সবার প্রতি আহ্বান জানান। সভায় আরও বক্তব্য দেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খুরশিদ আলম, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, সদর উপজেলার ইউএনও শাহানা আকতার জাহান প্রমুখ।