সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় গতকাল বুধবার উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা কমিটির সভা হয়েছে। উপজেলা প্রশাসনের সভাকক্ষে সভায় সভাপতিত্ব করেন ইউএনও শাহেদ পারভেজ। বক্তব্য দেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সখিনা বেগম, দুপচাঁচিয়া থানার ওসি নজরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মজিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান খান, সহসভাপতি আমিনুর রহমান, সদর ইউপির চেয়ারম্যান তোজাম্মেল হোসেন, তালোড়া ইউপির চেয়ারম্যান মেহেরুল ইসলাম, কাউন্সিলর এস এম কায়কোবাদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আবদুল্লাহ প্রিন্স প্রমুখ।