সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়ে গতকাল সোমবার মা ও শিশুর স্বাস্থ্য এবং পুষ্টিসেবা উন্নয়ন প্রকল্প বিষয়ে সভা হয়েছে। প্রেসক্লাব মিলনায়তনে এ সভা হয়। গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার আর্থিক সহায়তায় এবং মাইক্রো-নিউট্রিয়েন্ট ইনিশিয়েটিভের অংশীদারত্বে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন জেলার পাঁচটি উপজেলার ওই প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের আওতায় ৪ লাখ ৪ হাজার ৩৪৩ জনকে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে নানা পরামর্শ দেওয়া হবে। এ সভায় সিভিল সার্জন এহসানুল করিম, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক তারিকুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি আবু তোরাব মানিক প্রমুখ বক্তব্য দেন।