সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় কমিউনিটি পুলিশিং ও জঙ্গিবাদবিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়া মডেল থানার পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে গতকাল মঙ্গলবার বিকেলে যোগীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা হয়। সভায় বাগাতিপাড়া মডেল থানার ওসি মনিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নাটোর জেলার পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার। বিশেষ অতিথি ছিলেন নাটোরের সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম, রাজশাহী বিভাগীয় কমিউনিটি পুলিশিং অফিসার এসআই আইনাল, বাগাতিপাড়া উপজেলা কমিউনিটি পুলিশিং অফিসার এসআই ওসমান গনী।