সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবারকল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গায় অ্যাডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং করা হয়। জেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এসব অনুষ্ঠানের আয়োজন করে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সায়মা ইউনুস। বিশেষ অতিথির বক্তব্য দেন সিভিল সার্জন মু. ছিদ্দিকুর রহমান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান। স্বাগত বক্তব্য দেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত উপপরিচালক মো. রেজাউল করিম।