সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গায় স্বাস্থ্যসেবা উন্নয়নে কমিউনিটি সাপোর্ট কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সদর হাসপাতালের সম্মেলনকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অর্থনীতি বিভাগের মহাপরিচালক মো. আসাদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক সায়মা ইউনুস। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলার সিভিল সার্জন মু. ছিদ্দিকুর রহমান, সদর থানার ওসি তোজাম্মেল হক ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান।