প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গতকাল মঙ্গলবার মাঠপর্যায়ে গণনা এলাকা গঠন, মানচিত্র প্রস্তুত ও আঞ্চলিক কোড (জোনাল কোড) হালনাগাদ করা নিয়ে উপজেলা শুমারি কমিটির সমন্বয় সভা হয়েছে। জাতীয় খানা তথ্যভান্ডার (এনএইচডি) প্রকল্পের আওতায় উপজেলা শুমারি কমিটি এ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ইউএনও ইফতেখারুল ইসলাম খন্দকার। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম। প্রধান আলোচক ছিলেন ঠাকুরগাঁও-২ শুমারি অঞ্চলের সমন্বয়ক মো. তাহফিকুর রহমান। পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি