সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ কলেজে গতকাল বুধবার দুপুরে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। জেলা তথ্য অফিসের উদ্যোগে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডকে ঘিরে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসার মো. আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক মো জিল্লুর রহমান চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মুর্শিদুল ইসলাম, ভবানীগঞ্জ কলেজের অধ্যক্ষ শাহাদাত হোসেন, সহকারী কমিশনার রমিজ আলম, কলেজের সহকারী অধ্যাপক শেখ শহীদ উদ্দিন আহমেদ প্রমুখ। সভায় শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। লক্ষ্মীপুর প্রতিনিধি