সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর পবায় গতকাল বৃহস্পতিবার ‘দুর্যোগকালীন সবজি চাষ, বীজ বিনিময়, কুটির শিল্প ও বাজার ব্যবস্থাপনায় নারীর প্রবেশাধিকার’ বিষয়ক অভিজ্ঞতা বিনিময় এবং অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিলনেপাল পাড়ায় বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক, বিলনেপাল পাড়া নারী সংগঠন এবং বড়গাছী মুঠি সমিতির যৌথ উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। সভায় আলোচনায় অংশ নেন বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী শহিদুল ইসলাম, সদস্য মুর্শিদা বেগম প্রমুখ।