সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জে উপজেলা পরিষদের হলরুমে গতকাল সোমবার ‘বাল্যবিবাহ প্রতিরোধ ও পরিবার পরিকল্পনা’বিষয়ক অ্যাডভোকেসি সভা হয়েছে। ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এটুএইচ প্রকল্পের সহায়তায় উপজেলা পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বক্তব্য দেন তারাগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) তাসলীমা বেগম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হোসনে আরা বেগম, কুর্শা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আফজালুল হক, আলমপুর ইউপির চেয়ারম্যান মঞ্জুর কাদের চৌধুরী, ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এটুএইচ প্রকল্পের তারাগঞ্জের সমন্বয়কারী আবদুল বারী সরকার প্রমুখ।