সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের পুলিশ লাইন মিলনায়তনে সন্ত্রাস দমন, মাদক নির্মূল ও ইভ টিজিং রোধে গতকাল বৃহস্পতিবার সকালে জেলা পুলিশের সঙ্গে কমিউনিটি পুলিশ সদস্যদের নিয়ে এক মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের পুলিশ সুপার আবদুল বাতেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি আসাদুজ্জামান মিয়া।