সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তামাকজাত দ্রব্যের ব্যবহার রোধ এবং এর ক্ষতিকর দিক সম্পর্কে জনগণকে সচেতন করার লক্ষ্যে জনসচেতনতামূলক সভা গতকাল বুধবার সকালে নেত্রকোনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নবিষয়ক টাস্কফোর্স কমিটি এ সভার আয়োজন করে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবদুর রহিমের সভাপতিত্বে এতে বক্তব্য দেন সিভিল সার্জন বীজন কান্তি সরকার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম রিয়াজ উদ্দিন, সহকারী পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল) মো. আমিনুল ইসলাম, সাংবাদিক শ্যামলেন্দু পাল প্রমুখ। সভায় তামাকজাত দ্রব্যের ব্যবহার রোধে মানুষকে সচেতন করার পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের অভিযানও অব্যাহত রাখার দাবি জানানো হয়।