প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় গতকাল রোববার বেসরকারি সংস্থা হিড বাংলাদেশের উদ্যোগে কুষ্ঠরোগবিষয়ক সচেতনতামূলক সভা হয়েছে। শ্রীমঙ্গল প্রেসক্লাবে ওই সভায় জানানো হয়, জেলায় ৭৬ জন ও সিলেট বিভাগে ৩০৯ জন কুষ্ঠরোগী চিকিৎসাধীন আছেন। এ রোগের জীবাণু হাঁচি-কাশির মাধ্যমে একজন থেকে অন্যজনের শরীরে প্রবেশ করে তিন থেকে পাঁচ বছর পর্যন্ত সুপ্ত অবস্থায় থাকে। রোগের মাত্রা অনুযায়ী ছয় মাস বা এক বছর সম্পূর্ণ বিনা মূল্যে এ রোগের চিকিৎসা দেওয়া হয়।