সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দে শিশুর অপুষ্টি প্রতিরোধে গতকাল সোমবার সমন্বয়করণ সভা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ, গোয়ালন্দ এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচি বিভাগের যৌথ আয়োজনে এ অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কাজী হেফায়েত হোসেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ ঘোষ। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহ মো. নূর, ব্র্যাক স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচিবিষয়ক আঞ্চলিক ব্যবস্থাপক ফিরোজ খান প্রমুখ।