সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারী নির্যাতন বন্ধ ও মাদক প্রতিরোধে পরিবারে সচেতনতা বাড়াতে হবে। কক্সবাজারের চকরিয়ার ফাঁসিয়াখালীতে গতকাল শনিবার বিকেলে ‘নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, বাল্যবিবাহ, ইভটিজিং, যৌতুক ও মাদকবিরোধী’ উদ্বুদ্ধকরণ সভায় বক্তারা এ কথা বলেন। ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলম, বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রভাষ চন্দ্র ধর, চকরিয়া হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা মর্তুজা বেগম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা চৌধুরী মোরশেদুল আলম।