প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় গতকাল মঙ্গলবার মানবাধিকার ও আইন সচেতনতাবিষয়ক সভা অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক উপজেলা শাখার মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচি এর আয়োজন করে। উপজেলা মুক্তিযোদ্ধা কাউন্সিলের কমান্ডার আবদুস সামাদ মোল্যা এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সভায় পারিবারিক সহিংসতা, অধিকার ও সম্পদ প্রাপ্তির সুযোগ (উত্তরাধিকার আইন), ভূমিসংক্রান্ত আইন প্রভৃতি বিষয়ে আলোকপাত হয়। প্রধান আলোচক ছিলেন সংস্থাটির মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচির সিনিয়র ফ্যাসিলিটেটর এম এম মিজানুর রহমান, গোয়ালন্দ উপজেলা শাখা ব্যবস্থাপক অঞ্জন মিত্র প্রমুখ।