সভা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ জেলায় এবার ৩৬০টি পূজামণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। শোলাকিয়ায় জঙ্গি হামলার বিষয়টিকে বিবেচনায় রেখে এসব মণ্ডপে পূজা অনুষ্ঠান নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে নেওয়া হচ্ছে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা। এ লক্ষ্যে গতকাল শুক্রবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খান, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বিজয় শঙ্কর রায়, সাধারণ সম্পাদক নারায়ণ দত্ত প্রদীপ প্রমুখ উপস্থিত ছিলেন।