প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ানের সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তৃতা করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সফিকুজ্জামান, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রুশদী প্রমুখ। এ সময় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও বিভিন্ন মসজিদের ইমামেরা উপস্থিত ছিলেন।