প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার হোমনা উপজেলায় প্রসব-পরবর্তী পরিবার পরিকল্পনাবিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল কুমিল্লা জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে উপজেলা শিল্পকলা একাডেমিতে এ সভা হয়। এতে কুমিল্লা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক মাহবুবুল করিমের সভাপতিত্বে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় হোমনা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজিজুর রহমান, ইউএনও কাজী শহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাছান আলী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুহুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।